
এক যুগ পরে নৌভ্রমণে টাঙ্গুয়ার হাওর যাচ্ছি। ২০১৫ সালে Abu Bakker Siddeak ভাই এর Eco Travelers এর সাথে তখনকার হাঁটু ভাঙ্গা ইঞ্জিন নৌকায় করে টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম। অবশ্য এরপর ২০১৭ সালে "ভাই-ব্রাদার অফ King Shahriar" গ্রুপের সাথে শুকনো মৌসুমে সুনামগঞ্জ গিয়েছি, বারিক্কা টিলা, শিমুল বাগান এসব ঘুরেছি। এই বছর মে'র শুরু থেকেই মন আকুপাকু করছিলো হাওর ভ্রমণের জন্য। হাওরে হাউজবোট চালু হওয়ার পর কখনো যাওয়া হয় নাই। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কেরালা ভ্রমণ থেকে ফিরে লিখেছিলাম আমাদের দেশেও টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক আর সুন্দরবন, এই তিন জায়গায় হাউজবোট চলা উচিত। আলহামদুলিল্লাহ, তিন জায়গাতেই চালু হয়েছে। ২০২২ সালে আবুবকর ভাইয়ের সাথে সুন্দরবন ঘুরে আসলেও হাওর ভ্রমণ হয় নাই। হাওর ভ্রমণে নানান জনকে নক করেছি এই বছর, যার মধ্যে Kazi Adnan, Tahsin Shahed, Rasel BD Traveller সহ অনেকে। এর মাঝে Nazmul H Razib ভাইয়ের একটা ফেসবুক পোস্ট চোখে পড়লো গত সপ্তাহে...
চার রাতের হাওর ট্যুর, ঢাকার কাঞ্চন থেকে সুনামগঞ্জের টেকেরঘাট ঘুরে ফের ঢাকা। সাথে সাথে নক দিলাম, একদিন পরে বুকিং করে কনফার্ম করে নিলাম নিজের আসনটি।
"হাওর সামিট ২০২৬" হলো মূল ট্যুর। চার রাত তিন দিনের ট্যুর শুরু হলো এমভি টাঙ্গুয়ার হাওর যোগে, অস্ট্রিচ হারবার ঘাট, ঢাকা থেকে আজ ২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা বেলায় যা শেষ হবে ২৪ আগস্ট সকাল ৭টায় একই স্থানে ফেরার মধ্যে দিয়ে।
হাওর সামিট ২০২৬ এর উদ্দেশ্য - হাওরের অনন্য জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। মূল প্রতিপাদ্য: "টেকসই হাওর ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও আমাদের করণীয়"
চারদিনে ঘুরে দেখবো নিকলি হাওর, অষ্টগ্রাম-মিঠামাইন অল ওয়েদার রোড, প্রেসিডেন্ট রিসোর্ট এরিয়া, টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রি লেক), বারিক্কা টিলা, যাদুকাটা নদী সহ চারদিনের যাত্রাপথে শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা, ঘোড়াউত্রা, কালনি, ধনু, বৌলাই, পাটলাই সহ অসংখ্য নদ-নদী, আর নাম জানা অজানা ছোট বড় অসংখ্য হাওরাঞ্চল। পরিচিত তেমন কেউ নাই সাথে রাজীব আর Apu Nazrul ভাই দুজন ছাড়া। সলো ট্রাভেলে অভ্যস্ততার কারণে সমস্যা হবে। চারদিনে অনেকের সাথেই হয়তো পরিচিত হয়ে যাবো।
মন্তব্যসমূহ